rain and bengalBreaking News Others 

জরুরি আবহাওয়ার খবর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড়ের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে তা ক্রমশ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর দিকে এগিয়ে চলেছে। এটি ১০ মে পর্যন্ত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । এক্ষেত্রে আরও বলা হয়েছে, এই মুহূর্তে অভিমুখ থাকবে উত্তর-পশ্চিম দিক অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল বরাবর। আবহাওয়া দফতর সূত্রে আরও জানানো হয়েছে, ১০ মে রাতে “অশনি” গতিপথ পরিবর্তন করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। পরবর্তী সময়ে শক্তি ক্ষয় করে তা ওড়িশা উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর বরাবর এগিয়ে যাবে বলে আবহাওয়া বিশেষজ্ঞদের মত। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment