রবীন্দ্র স্মরণ মোদি-মমতার

Rabindranath Tagore

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথের ১৬১ তম জন্মদিন। রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। প্রধানমন্ত্রী একটি ভিডিও ক্লিপ ও ট্যুইট বার্তায় শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।

ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর জন্ম-জয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। চিন্তা ও কর্মে তিনি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন আজও। আমাদের জাতি, সংস্কৃতি এবং নীতি নিয়ে গর্বিত হতে শিখিয়েছেন তিনি। শিক্ষা এবং সামাজিক ক্ষমতায়নের উপর প্রতিনিয়ত জোর দিয়েছেন তিনি। আমরা ভারতের জন্য তাঁর স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।”

পাশাপাশি রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, “গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার বিনম্র শ্রদ্ধা। মহান কবির শিক্ষা, গান, কবিতা, তাঁর সৃজনশীল ভাণ্ডার আমাদের পথ চলা অব্যাহত রাখুক। তিনি আমাদের জীবনে ধ্রুবতারা হয়ে থাকুক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *