saroda deviOthers 

জীবস্বরূপা সারদা

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: আজ সারদা মায়ের ১৭০ তম জন্মতিথি। বাগবাজার মায়ের বাড়ি থেকে বেলুড়মঠ সর্বত্রই বিশেষ পুজোর আয়োজন চলেছে। শ্রী শ্রী মা সারদা দেবীর শুভ আবির্ভাব তিথিতে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই। জগৎ সংসারের মঙ্গল করো, রক্ষা করো মা। জয় মা ভবতারিণী – জয় মা সারদাদেবী বলে অনন্তরূপিণীকে প্রণাম করুন। সীমাহীন সেবা,সর্বজীবে ভালোবাসা মায়ের জীবনচরিতের বৈশিষ্ট ছিল।

নানারূপে উদ্ভাসিত হয়েছেন সারদামণি। মাতৃজাতির সম্মান ও অকল্পনীয় সহ্যগুণ সমাজে আজও প্রতিভাত। একসময় কামারপুকুর,জয়রামবাটি ও দক্ষিণেশ্বর হয়ে উঠল দেবভূমি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সারদা মায়ের পরম পরশে। বিবেকানন্দ সঙ্ঘ জননী সারদার স্নেহধন্যে আরও প্রসারিত করলেন। আজও ভক্তদের ভিড় দুঃখ ও বিপর্যয়ে।
একদিকে দেবী সারদা কল্যাণ শক্তি। অন্যদিকে গঠন শক্তি হলেন স্বামী বিবেকানন্দ।

শিষ্যদের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন মা সারদা। বহু লেখক-সাহিত্যিক ও মণীষী সারদা দেবীর ত্যাগ ও সাধনার কথা উল্লেখ করেছেন। জনকল্যাণ,মানবপ্রেম ও মানুষের ঈশ্বর সাধনার বিষয়টি মনে-মননে গেঁথে দিয়েছিলেন সারদা মা। ভক্তি ও বেদান্তের সমন্বয় ঘটিয়েছেন জীবস্বরূপা সারদা। “শিব জ্ঞানে জীব সেবা” হল মূলমন্ত্র। হয়ে উঠলেন সর্বজীবময়ী সারদা। (চলবে )
(ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment