কেন নিঃসঙ্গতা অনুভব করে মানুষ?

Why do people feel lonely

চারপাশে প্রচুর মানুষ, সোশ্যাল মিডিয়ায় অনেক পরিচিত মুখ। তবু নিঃসঙ্গতা। খুব একা একা লাগে। কেন এই নিঃসঙ্গতা তা নিয়েই এই প্রতিবেদন।

এক্ষেত্রে মনোবিজ্ঞানের বিশেষজ্ঞরা বলছেন,একা লাগার অনুভূতির নাম নিঃসঙ্গতা (Loneliness)। এটি এক ধরণের মানসিক অবস্থা, যা মানুষ অনুভব করে জীবনের ক্ষেত্রে। তার আবেগ বোঝার মানুষ থাকে না। কথা শোনার মানুষ থাকে না। সেটা এক নীরব মানসিক যন্ত্রণা। এই নিঃসঙ্গতাকে “Silent Psychological Pain”বলে চিহ্নিত করা হয়।

নিঃসঙ্গতা আসলে কী তা নিয়ে অনেকের স্বচ্ছ ধারণা নেই। অনেকে ভাবেন, নিঃসঙ্গতা মানে একা থাকা। তবে আসলে তা নয়। বাস্তবক্ষেত্রে বহু মানুষের মাঝে থেকেও গভীরভাবে একা অনুভব করে অনেকে। এক্ষেত্রে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয়েছে, নিঃসঙ্গতা হল- এক ধরণের মানসিক অবস্থা যখন মানুষের প্রত্যাশিত সম্পর্ক ও বাস্তব সম্পর্কের মধ্যে বড় ফাঁক তৈরি হয়।

সব মানুষই প্রত্যাশা করে -কেউ তাকে বুঝুক, তার অনুভূতি শুনুক, কেউ তার পাশে থাকুক। যখন সেএই জিনিসগুলো বাস্তবে পায় না, তখন তার মনের গভীরে মানসিক শূন্যতা তৈরি করে। মনোবিজ্ঞানের বিশেষজ্ঞরা বলছেন, নিঃসঙ্গতা হঠাৎ তৈরি হয় না। ধীরে ধীরে ধাপে ধাপে মানুষের অভিজ্ঞতা ও সম্পর্কের প্রভাব থেকে এটা তৈরি হয়। শুধুমাত্র আবেগ থাকা, কথা বলার মানুষ নয়, সে চায় বোঝার মানুষ। অতীতে মানসিক আঘাত, অবহেলা, প্রতারণা ও তিক্ত সম্পর্কের অভিজ্ঞতা থেকে ক্রমশ নিঃসঙ্গতা অনুভব করে
মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *