টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপ : অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। এই অঙ্ক বদল হতো যদি পাকিস্তান বড় ব্যবধানে হারাতে পারত ইংল্যান্ডকে। তবে পরাজিত হল পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। কেপটাউনে পাকিস্তান ১১৪ রানে পরাজিত হল ইংল্যান্ডের কাছে। পাকিস্তান পরাজিত হওয়ায় গ্রুপে রানার্স হয়েই সেমিফাইনাল খেলতে হবে ভারতকে । গ্রুপে দু-নম্বর দল হিসেবে শেষ করল ভারতীয় মহিলা দল। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে দক্ষিণ আফ্রিকা।
(ছবি: সংগৃহীত)

