সেলাম সানিয়া : বর্ণময় টেনিস অভিযান
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: টেনিস দুনিয়াকে বিদায়। অবসর সানিয়া মির্জার। দু-দশকের টেনিস জীবনের ইতি। তাঁর বর্ণময় টেনিস অভিযান সমাপ্তি ঘটলেও হৃদয় থেকে অবসর নেননি এই সোনার মেয়ে। ক্রীড়াপ্রেমীদের কাছে খবরটি দুঃখের। টেনিস জীবনের সূর্যাস্ত সানিয়ার। সেলাম সানিয়া।
বর্ণময় টেনিস অভিযান: টেনিস শুরু মাত্র ৬ বছর বয়সে। সিঙ্গলসে সেরা রাঙ্কিং ২৭। মিক্সড ডাবলসে ৩টি গ্র্যান্ডস্ল্যাম। ২০০৯ সালে অস্ট্রেলীয় ওপেন। ২০১২ সালে ফরাসি ওপেন। ২০১৪ সালে যুক্তরাষ্ট্র ওপেন। ডাবলসে ৩টি গ্র্যান্ডস্ল্যাম। ২০১৫ সালে উইম্বলডন,যুক্তরাষ্ট্র ওপেন ও ২০১৬ সালে অস্ট্রেলীয় ওপেন। ২০২৩ দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে ম্যাডিসন কিজের সঙ্গে ডাবলসে প্রথম রাউন্ডে পরাজিত হয়ে বিদায় টেনিস জীবনের। (ছবি:সংগৃহীত)

