নন্টে-ফন্টের স্রষ্টা নারায়ণ দেবনাথ প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বাংলা সাহিত্যের জনপ্রিয় সাহিত্যিক-কার্টুনিস্ট ও শিল্পী নারায়ণ দেবনাথ(৯৮)প্রয়াত হলেন। বিশিষ্ট এই শিল্পী বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার কারণেই হাসপাতালে ভর্তি করা হয়ে তাঁকে। ডি.লিট পেয়েছিলেন তিনি। ২০২১ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। বাংলা সাহিত্যে নন্টেফন্টে-হাঁদাভোদা-বাঁটুল দি গ্রেটের মতো কার্টুনের স্রষ্টা নারায়ণ দেবনাথ।
পাশাপাশি তাঁর তৈরি হাঁদাভোদা শুকতারা পত্রিকায় দীর্ঘদিন ধরে চলে। ১৯৬৫ সালে বাঁটুল দি গ্রেটের সৃষ্টি হয়েছিল। তা চূড়ান্ত জনপ্রিয়তা অর্জন করে। ১৯৬৯ সালে নন্টে-ফন্টের সৃষ্টি করেন তিনি। বহু গ্রাফিক সিরিজ, কমিক্স সিরিজ তৈরি করেছিলেন নারায়ণবাবু। ১৯২৫ সালে হাওড়ার শিবপুরে তাঁর জন্ম হয়েছিল।

