আবহাওয়ার খবর

weather and report 3

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শীতের আমেজ। কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন ঘটবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে। আবহাওয়ার পরিবর্তন ঘটবে উত্তর-পশ্চিম ভারতেও।

পশ্চিমী ঝঞ্ঝা পূর্বদিকে সরে গেলে আবহাওয়ার পরিবর্তন ঘটবে সপ্তাহের শেষে। দক্ষিণবঙ্গের আকাশে সকালের দিকে কুয়াশা থাকবে। বেলা বাড়তে থাকলে পরিষ্কার হয়ে যাবে আকাশ। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকালে ঘন কুয়াশা বিরাজ করবে । উত্তরবঙ্গেও কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা নিচের দিকে নামতে পারে কোথাও কোথাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *