করোনাকাঁটায় পিছল কলকাতা-ঢাকার বইমেলা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পিছিয়ে গেল কলকাতা বইমেলা। শুরু কলকাতা আন্তর্জাতিক বইমেলা ৷ ৩১ জানুয়ারি থেকে নয়, আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে সল্টলেক সেন্ট্রাল পার্কে শুরু হবে এই বইমেলা। করোনা আবহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। তবে নতুন সূচি এখনও জানানো হয়নি। বইমেলা কতদিন চলবে তা পরবর্তী সময়ে ঠিক করবে গিল্ড।
অন্যদিকে পিছিয়ে গেল ঢাকার একুশের বইমেলাও। ১ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন হবে না বলে জানানো হয়েছে। ১ মার্চ থেকে বইমেলা করার প্রস্তাব দিয়েছেন প্রকাশকরা। ২৮ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত বইমেলা করার প্রস্তাব ছিল। করোনা আবহে তা বাতিল হচ্ছে। মেলা স্থগিত ঘোষণা হয়েছে। উল্লেখ করা যায়,বাংলাদেশে ভাষা মাসের প্রথমদিন থেকে বাংলা একাডেমি চত্বরে বইমেলা শুরু হয়। ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত অমর একুশে গ্রন্থমেলা হোক বলে প্রকাশকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। (ছবি:সংগৃহীত)

