নিম্নচাপে বৃষ্টির সম্ভাবনা

weather and 15 september

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কলকাতা সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানানো হয়েছে। কলকাতায় শুরু হয় বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় । উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘণীভূত। তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে নিম্নচাপের । ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে সক্রিয় রয়েছে । পুরুলিয়া ও দিঘা সংলগ্ন এলাকা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন অঞ্চল সহ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *