নেলসন ম্যান্ডেলা-র জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নেলসন ম্যান্ডেলা জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে। ১৯১৮ সালের ১৮ জুলাই তাঁর জন্ম। দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব তিনি। ওই দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টও তিনি। ১৯৯৪ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তিনি। আফ্রিকান জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের ধারক ছিলেন ম্যান্ডেলা। তাঁর জন্মদিবসে আমাদের স্মরণ।

