পাক রেকর্ড ভেঙ্গে নয়া নজির ভারতের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পাকিস্তানের রেকর্ড ভাঙলেন শিখর ধাওয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজ জয়ের নতুন নজিরের পাশাপাশি নতুন রেকর্ড হল ভারতের । ২০০৭ সাল থেকে ২০২২ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই নিয়ে ১২ বার ওয়ান-ডে সিরিজ জয়ী হল ভারত। ইতিপূর্বে এই রেকর্ড ছিল পাকিস্তানের দখলে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৯৯৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তান জয়ী হয়েছে ১১ টি ওয়ান-ডে সিরিজ।

