Sani DebtaOthers 

মঙ্গল কামনায় শনিদেবতার পুজো

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলায় বহু মন্দিরে গ্রহরাজ বা শনিদেবতার পুজো হয়ে থাকে। পারিবারিক মঙ্গল কামনায় এই পূজা-পাঠ চলে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে বেশ কিছু স্থানে গ্রহরাজের মন্দির রয়েছে। পণ্ডিত ও শাস্ত্রীয় বিশেষজ্ঞরা বলছেন, গ্রহরাজ হল- শনিদেব। সূর্যদেব ও সূর্যপত্নী ছায়া দেবীর পুত্র শনিদেব।

অন্যদিকে শনিদেবকে ছায়া পুত্রও বলা হয়ে থাকে। পুরনো রীতি-আচার মেনে আয়োজন হয় শনির পুজো। এক্ষেত্রে পণ্ডিত ও শাস্ত্রীয় বিশেষজ্ঞদের মত, শনিদেবের দৃষ্টি অশুভ বলে ইঙ্গিত দেওয়া হয়। আবার শনিদেব সন্তুষ্ট হলে যে কোনও বাধা-বিপত্তি দূর হতে পারে। শনিদেবকে সন্তুষ্ট করার জন্য বহু ভক্তের সমাগম হয়ে থাকে শনি মন্দিরে। মূলত শনি ও মঙ্গলবারে বঙ্গে এই পুজোর চল।

Related posts

Leave a Comment