Tarique RahamanOthers 

প্রধানমন্ত্রী তারেক রহমান?

৩৫ বছর পরে বদল বাংলাদেশে। নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে বাংলাদেশ। জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা বিএনপি-জোটের। ইতিহাসের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। দীর্ঘ সাড়ে তিন দশক পর বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন ! ইঙ্গিত। জাতীয় নির্বাচনের ফলাফল অনুযায়ী Bangladesh Nationalist Party (বিএনপি) স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেল। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দাবিদার। ঢাকা-১৭ এবং বগুড়া-৬—এই দুই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তারেক রহমান। দু’টি কেন্দ্রেই জয়ী হয়েছেন বলে জানা যায় । উল্লেখ্য,বগুড়া-৬ আসন থেকেই অতীতে বহুবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাঁর মা খালেদা জিয়া।

ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। সমাপ্তি ‘বেগম’ অধ্যায়ের। উল্লেখ করা যায়, ১৯৯০ সালের পর থেকে বাংলাদেশের শাসনভার দুই নেত্রীর হাতেই কার্যত ছিল। একজন শেখ হাসিনা ও অন্যজন খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বরাবরই দেখা গিয়েছে প্রতিবেশী দেশটিতে। ১৯৭৫ সালে নিহত হন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও জননেতা শেখ মুজিবুর রহমান। আবার ১৯৮১ সালে হত্যা করা হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এই সব ঘটনাপর্বের পরই রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছিলেন শেখ হাসিনা ও খালেদা জিয়া। দীর্ঘকালই বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে প্রভাব বিস্তার করেছিলেন দুই নেত্রী। এবার সেই ধারা আর বজায় থাকছে না। পরিবর্তনের প্ল্যাটফর্ম তৈরি একপ্রকার । রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ১৯৮৮ সালে পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন কাজী জাফর আহমেদ। তারপর থেকেই প্রায় ৩৫ বছর ধরে বাংলাদেশের নেতৃত্বে ছিলেন মহিলা দুই নেত্রী হাসিনা -খালেদা।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, উগ্র ইসলামপন্থী, পাকিস্তানপন্থী জামায়াতের জোর ধাক্কা। এখনও পর্যন্ত BNP ২১০+ আসনে এগিয়ে। জামাত মাত্র ৭০ টিতে এগিয়ে।

Related posts

Leave a Comment