প্রয়াত শেন ওয়ার্ন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফের দুঃসংবাদ অস্ট্রেলিয়া ক্রিকেটে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অস্ট্রেলিয়া দলের অসাধারণ স্পিনার ছিলেন তিনি। মাত্র ৫২ বছর বয়সে তিনি প্রয়াত হলেন।
উল্লেখ করা যায়, রড মার্শের মৃত্যুর খবরে শোকস্তব্ধ ছিল অস্ট্রেলিয়া। হঠাৎ শেন ওয়ার্নের মৃত্যুর খবরে গোটা ক্রিকেটমহল স্তম্ভিত। শেন ওয়ার্নের সংস্থার পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। মৃত্যুকালে তিনি থাইল্যান্ডে ছিলেন বলে জানানো হয়েছে। সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে ওয়ার্ন প্রয়াত হয়েছেন বলে খবর।

