অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ন্ত্রণ

app cab and fare

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যাপ ক্যাবগুলির ভাড়ার নিয়ন্ত্রণ করল রাজ্য সরকার। এবার অ্যাপ ক্যাব সংস্থাগুলির ভাড়া বাড়ানোয় লাগাম টানার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য। ক্যাব সংস্থা‌গুলোর বিরুদ্ধে ইচ্ছা খুশি ভাড়া বাড়ানোর অভিযোগ সামনে আসে। করোনা অতিমারীর আবহে অ্যাপ ক্যাবগুলি সারচার্জ বাড়িয়ে দিয়েছিল বলেও অভিযোগ ওঠে। এবার তা নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা নিয়েছে রাজ্য সরকার।

প্রশাসনিকভাবে জানা গিয়েছে,রাজ্যে অ্যাপ ক্যাব-এর ভাড়া বেঁধে দিল সরকার। সর্বাধিক বেস ফেয়ার ৫৬.২৫ টাকা। সর্বাধিক প্রতি কিমি ২৮ টাকা নেওয়া যাবে। এক্ষেত্রে আরও জানা যায়,ড্রাইভার যেখান থেকে যাত্রীকে গাড়িতে তুলবেন সেখান থেকেই শুরু হবে ভাড়া। তা ৩ কিমির মধ্যে হলে তার চার্জ দিতে হবে।

ক্যানসেল করলে ১০শতাংশ দিতে হবে। উল্লেখ করা যায়,এক্ষেত্রে থাকবে ডেটা সার্ভার। রাজ্য সরকার সেই ডেটা যেকোনও সময় দেখে নিতে পারে । ডেটা কমপক্ষে ৩ মাস ও সর্বাধিক ২ বছর থাকবে। গাড়িতে ভেহিক্যালস ট্র্যাকিং সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছে। চালকদের ৫ লক্ষ টাকা হেলথ ইনস্যুরেন্স করতে হবে বলেও জানানো হয়েছে । (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *