india and football rankingBreaking News Others Sports World 

ফিফা রাঙ্কিংয়ে একশোয় ভারত

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ২০২৩ সালে ফুটবলে ভারতের উল্লেখযোগ্য পারফরম্যান্স। সেই নিরিখে ভারতীয় ফুটবল দল ৫ বছর পর আবারও ফিফা রাঙ্কিংয়ে প্রথম একশোয় স্থান করল। ২০১৮ সালের ১৫ মার্চের পর প্রথম একশোতে পৌঁছল সুনীল ছেত্রীরা। ৫ বছর পূর্বে ৯৯তম স্থানে ছিল ভারতীয় ফুটবল দল। এই মুহূর্তে ১১৭ তম স্থান থেকে ১০০-তে জায়গা করেছে ভারত। চলতি বছর ২০২৩ সালে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে ভারতীয় ফুটবল দল। তারমধ্যে সবকটিতেই অপরাজিত সুনীল ছেত্রীর ভারত। পাশাপাশি ঘরের মাঠে শেষ চার বছর অপরাজিত থেকেছে ভারত। (সংগৃহীত ছবি)

Related posts

Leave a Comment