buffon and football

ফুটবলকে বিদায় বুফনের

ফুটবলকে বিদায় জানালেন ইতালির তারকা গোলরক্ষক জানলুইজি বুফন। ১৯৯৭ সালে ইতালির জাতীয় দলের হয়ে খেলা শুরু করেছিলেন তিনি। দেশের জার্সিতে তিনি খেলেছেন ১৭৬ টি আন্তর্জাতিক ম্যাচ। ২০০৬ সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয় করেছিল ইতালি। ওই দলে ছিলেন তিনি। ২০১২ সালে ইউরোতে রানার্স ইতালি দলেরও সদস্য ছিলেন বুফন। ক্লাব ফুটবলে জুভেন্টাসের হয়ে জয়ী হয়েছেন ১০টি সেরিআ।

Read More
india and football ranking

ফিফা রাঙ্কিংয়ে একশোয় ভারত

২০২৩ সালে ফুটবলে ভারতের উল্লেখযোগ্য পারফরম্যান্স। সেই নিরিখে ভারতীয় ফুটবল দল ৫ বছর পর আবারও ফিফা রাঙ্কিংয়ে প্রথম একশোয় স্থান করল। ২০১৮ সালের ১৫ মার্চের পর প্রথম একশোতে পৌঁছল সুনীল ছেত্রীরা। ৫ বছর পূর্বে ৯৯তম স্থানে ছিল ভারতীয় ফুটবল দল। এই মুহূর্তে ১১৭ তম স্থান থেকে ১০০-তে জায়গা করেছে ভারত। চলতি বছর ২০২৩ সালে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে ভারতীয় ফুটবল দল। তারমধ্যে সবকটিতেই অপরাজিত সুনীল ছেত্রীর ভারত।

Read More
football and bhubaneswar

ভুবনেশ্বরে আন্তঃমহাদেশীয় ফুটবল

ভুবনেশ্বরে চলতি বছরের জুন মাসে আন্তঃমহাদেশীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে। ভারত ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে লেবানন,মঙ্গলিয়া ও ভানুয়াতু। উল্লেখ করা যায়, করোনা অতিমারির আবহে ২ বছর বন্ধ থাকে আন্তঃমহাদেশীয় ফুটবল। এ বিষয়ে ফেডারেশনের মহাসচিব সাজি প্রভাকরণ জানিয়েছেন,চলতি বছরের মার্চে ইম্ফল সফলভাবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করেছিল।

Read More