লিগস কাপে জোড়া গোল মেসির
লিগস কাপে জোড়া গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিও পৌঁছে গেল প্রি-কোয়ার্টারে। লিগস কাপের একটি ম্যাচে ৪-০ গোলের ব্যবধানে ইন্টার মায়ামি পরাজিত করল আটলান্টা ইউনাইটেডকে।
লিগস কাপে জোড়া গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিও পৌঁছে গেল প্রি-কোয়ার্টারে। লিগস কাপের একটি ম্যাচে ৪-০ গোলের ব্যবধানে ইন্টার মায়ামি পরাজিত করল আটলান্টা ইউনাইটেডকে।
বিশ্বকাপে কাতারের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা।
চিনের বেজিংয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে লাতিন আমেরিকার ফুটবল দল আর্জেন্টিনা।
আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির হ্যাটট্রিক। ১০০ গোল করে নতুন রেকর্ড গড়লেন তিনি। ১৭৪ টি ম্যাচে মেসির মোট গোল সংখ্যা দাঁড়াল ১০২টি। এই মুহূর্তে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ১২২টি ও ইরানের আলি দায়ি ১০৯ টি গোল করেছেন। তারপরেই রয়েছেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। আমেরিকার মাটিতে ২০২৬ সালের বিশ্বকাপে তিনি খেলবেন সেটা প্রায় নিশ্চিত।
ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে পুরুষদের বিভাগে সেরা ফুটবলার হলেন মেসি ৷ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক এই শিরোপা পেলেন। ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে পুরুষ বিভাগে সেরা ফুটবলার হয়েছেন তিনি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের অন্যতম কান্ডারী মেসিই জয়ী হলেন এবারের ফিফা বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার।
৭০০ ক্লাবের লক্ষ্যে লিওনেল মেসি। আর মাত্র একটি গোল করলেই সেই স্বপ্ন পূরণ হবে আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের। এই মুহূর্তে ফুটবলার হিসেবে ক্লাবের হয়ে ৬৯৯ টি গোল করেছেন সম্প্রতি কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক। ক্লাবের হয়ে ৭০০ বা তার বেশি গোল করার কৃতিত্ব রয়েছে পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। লিওনেল মেসি বার্সেলোনার হয়ে গোল করেছেন ৬৭২ গোল। ওই ক্লাবের হয়ে ম্যাচ খেলেছেন ৭৭৮ টি। পিএসজির
হয়ে ৬১ টি ম্যাচে ২৭টি গোল করেছেন তিনি।
চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস পুরস্কার বিজয়ী হলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। আরও একবার কিলিয়ান এমবাপেকে হারালেন লিওনেল। সম্প্রতি বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। হ্যাটট্রিক করলেও এমবাপেকে মেসির কাছে হার মানতে হয়। এরপর ফ্রান্সের সংবাদ পত্রিকা “লেকিপ”-র দেওয়া চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস পুরস্কার জয়ী হলেন।
ফাইনালে মেসি বনাম এমবাপের “মহারণ”। এবার কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা বনাম ফ্রান্স। আগামী ১৮ তারিখ রবিবারের মেসি বনাম এমবাপের মহাযুদ্ধ দেখার প্রত্যাশায় গোটা ফুটবল বিশ্ব।
কাতার বিশ্বকাপে অপ্রতিরোধ্য মেসি। সেমিফাইনালে বাজিমাত আর্জেন্টিনার। দলের হয়ে প্রথম গোল করলেন লিওনেল মেসি। ক্রোয়েশিয়া হারল ৩-০ ব্যবধানে।ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে নিজের এক গোল থাকলেও আর্জেন্টিনার অন্য গোলেও রয়েছে তাঁর অবদান।