ফিফার বর্ষসেরা শিরোপা জয়ী মেসি

messi and fifa

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে পুরুষদের বিভাগে সেরা ফুটবলার হলেন মেসি ৷ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক এই শিরোপা পেলেন। ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে পুরুষ বিভাগে সেরা ফুটবলার হয়েছেন তিনি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের অন্যতম কান্ডারী মেসিই জয়ী হলেন এবারের ফিফা বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার।
সেরার লড়াইয়ে ছিলেন প্যারিস সেন্ট জার্মেইনের কিলিয়ান এমব্যাপে ও রিয়েল মাদ্রিদের করিম বেঞ্জেমা। কেরিয়ারে দ্বিতীয় ফিফা বর্ষসেরা ফুটবলারের সম্মান পেলেন মেসি। ৮ আগস্ট ২০২১ সাল থেকে ১৮ ডিসেম্বর ২০২২ সাল পর্যন্ত সময়কালে ফুটবলে সেরা সাফল্যের জন্য এই সম্মান পেয়েছেন লিওনেল। এবারের বর্ষসেরা পুরস্কার পাওয়ার পর তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও রবার্ট লেওয়ানডস্কির সঙ্গে সমান সারিতে উঠে এলেন।
(ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *