ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মৌসুমী অক্ষরেখা এবং পূবালী হাওয়ার জেরে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতাও জারি। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে।আবার বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।অন্যদিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির পার্বত্য এলাকা গুলিতে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের আরও খবর, উত্তরবঙ্গের ৫ জেলাতেই বৃষ্টির সর্তকতা।দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি হবে আগামী ৪৮ ঘণ্টায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কোথাও কোথাও হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে।
কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। নিম্নচাপ পশ্চিম মধ্য প্রদেশ ও পূর্ব রাজস্থানে অবস্থান করছে বলে হাওয়া অফিস সূত্রের খবর। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এমনটাই জানানো হয়েছে।আরও জানা যায়, এই নিম্নচাপ এর সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা বিকানির থেকে সুস্পষ্ট নিম্নচাপ এর মধ্যে দিয়ে ঝাঁসি জামশেদপুর বালাসোর হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারতা রয়েছে।যার প্রভাবে উত্তরবঙ্গ, রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, উড়িষ্যা, জম্মু-কাশ্মীর সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, বৃষ্টি হতে পারে দক্ষিণের তামিলনাড়ু পুদুচেরি থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

