শম্ভু মিত্রের জন্মদিবস

sambhu mitra memories

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:শম্ভু মিত্র আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। ১৯১৫ সালের ২২ আগষ্ট তাঁর জন্ম। কলকাতায় তিনি জন্মেছিলেন। বাংলা তথা ভারতীয় নাট্য জগতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব তিনি। তাঁর পরিচালনায় বহু নাটক মঞ্চস্থ হয়েছে। উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে রয়েছে “রক্তকরবী”,”দশচক্র”,”চার অধ্যায়” ইত্যাদি। পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ম্যাগসেসে পুরস্কারে সম্মানিত হয়েছেন। দেশিকোত্তম উপাধিতে সম্মানিত হয়েছেন। তাঁর জন্মদিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *