দুর্গাপুজোয় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, এবার ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। পাশাপাশি এবছরের পুজোয় বিদ্যুৎ বিলেও পাওয়া যাবে ছাড়। কলকাতা এবং স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ডকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য,গত বছর পুজো কমিটির অনুদানের পরিমাণ ছিল ৫০ হাজার টাকা। এ বার তা বাড়িয়ে করা হল ৬০ হাজার টাকা। জেলার পুজো কমিটিও পাবে এই অনুদান,এমনটাই জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *