ফুটবলকে বিদায় বুফনের

buffon and football

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:ফুটবলকে বিদায় জানালেন ইতালির তারকা গোলরক্ষক জানলুইজি বুফন। ১৯৯৭ সালে ইতালির জাতীয় দলের হয়ে খেলা শুরু করেছিলেন তিনি। দেশের জার্সিতে তিনি খেলেছেন ১৭৬ টি আন্তর্জাতিক ম্যাচ। ২০০৬ সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয় করেছিল ইতালি। ওই দলে ছিলেন তিনি। ২০১২ সালে ইউরোতে রানার্স ইতালি দলেরও সদস্য ছিলেন বুফন। ক্লাব ফুটবলে জুভেন্টাসের হয়ে জয়ী হয়েছেন ১০টি সেরিআ। ২ বার চ্যাম্পিয়ন্স লিগে রানার্স। কোপা ইতালিয়া জয় ৫ বার।

(ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *