ফের ক্রিকেটে গৌতম গম্ভীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফের ক্রিকেটে ফিরছেন গৌতম গম্ভীর। আবার ২২ গজে দেখা যাবে তাঁকে। প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার ব্যাটসম্যান লেজেন্ডস ক্রিকেট লিগে খেলবেন বলে মত প্রকাশ করেছেন। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক এ বিষয়ে জানিয়েছেন,লেজেন্ডস লিগ ক্রিকেটে আমি খেলব। ফের নামব ক্রিকেট মাঠে। সেটা ভেবেই রোমাঞ্চিত হয়ে পড়ছি।

