বসন্তের হাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বসন্তের হাওয়া বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, মেঘমুক্ত আকাশ দেখা যাবে। প্রকৃতিতে মনোরম পরিবেশ বিরাজ করবে। ভোরে ও সন্ধ্যার দিকে হালকা শীতের আমেজ দেখা যাবে। রোদ বেড়ে গেলে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। বাতাসে জলীয়বাষ্প কম থাকার কারণে অস্বস্তি থাকবে না। বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। পরিষ্কার থাকবে আকাশ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে আবহাওয়া দফতর সূত্রে জানা যায়। (ছবি:সংগৃহীত)

