heritage and festivalOthers Travel 

মুর্শিদাবাদে হেরিটেজ ফেস্টিভ্যাল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:৩ দিন ব্যাপী মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল শুরু হল। এই উৎসব জেলার নবাব নগরী লালবাগের হাজার দুয়ারী সংলগ্ন মতিঝিল ও কাঠগোলা বাগানে আয়োজিত হয়েছে। ফেস্টিভ্যাল চলবে আগামী ১৩ মার্চ পর্যন্ত। গত ১১ মার্চ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে এই উৎসব। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী সহ জেলার প্রশাসনিক কর্তা-ব্যক্তিরা। উল্লেখ করা যায়,২০১০ সাল থেকে এই উৎসবের আয়োজন হয়ে আসছে।

স্থানীয় সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন ঐতিহাসিক স্থানকে পর্যটন মানচিত্রে তুলে ধরার জন্য দেশ ও বিদেশের বিভিন্ন পর্যটকদের উপস্থিতিতে এই উৎসব পালিত হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ এই হেরিটেজ ফেস্টিভ্যালে অংশ গ্রহণ করেছে। রাজ্য সরকারের ৩টি বিভাগ অংশ গ্রহণ করেছে।

স্থানীয় সূত্রে আরও জানানো হয়েছে,মুর্শিদাবাদ জেলা ঐতিহাসিক জেলা হিসাবে পরিচিত। এই জেলার একাধিক পর্যটন সংস্থা এই উৎসবে শামিল হয়েছে। মুর্শিদাবাদ জেলাকে পর্যটন মানচিত্রে আরও গুরুত্বপূর্ণ করে তোলার জন্য বিনিয়োগকারী ও ট্র্যাভেল এজেন্টদেরকে আকৃষ্ট করতেই এই হেরিটেজ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।

Related posts

Leave a Comment