bengal and basantoBreaking News Others 

বসন্তের হাওয়া বঙ্গে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বসন্তের হাওয়া বইছে বাংলায়। মেঘমুক্ত আকাশ থাকবে বলে জানানো হয়েছে। মনোরম পরিবেশ বিরাজ করবে। সকাল-সন্ধ্যায় হালকা শীতের আমেজ দেখা যাবে। আবহাওয়া দফতর সূত্রের খবর,উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মেঘমুক্ত ও রোদযুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে রাজ্যের জেলাগুলিতে। কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলিতে ভোরে ও সন্ধ্যায় হালকা শীত আবহাওয়া থাকবে। বেলা বাড়লেই তাপমাত্রা বেড়ে যাবে। জলীয়বাষ্প কম থাকার কারণে গরম বা ঘামজনিত অস্বস্তি সেভাবে থাকবে না। বৃষ্টির সম্ভাবনাও নেই বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment