বাংলাদেশ হারাল ইংল্যান্ডকে
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে তোলে ১৫৬ রান। এরপর ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ওই রান তুলে নেয় বাংলাদেশ দল। ম্যাচ সেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৩০ বল খেলে ৫১ রান করেছেন তিনি। পাশাপাশি ৩টি ক্যাচও ধরেছেন।

