বাংলার আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যের বিভিন্ন জেলায় সকালে ও রাতে কুয়াশা ভরা আকাশ। পরের দিকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে । বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কাল থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানানো হয়েছে। রাতের তাপমাত্রা কমতে থাকবে। ৪ থেকে ৫ ডিগ্রি পারদ নামার সম্ভাবনা থাকছে বলে জানানো হয়। সপ্তাহের শেষে জমিয়ে শীত পড়ার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে । মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে আজকের পর থেকে। (ছবি:সংগৃহীত)

