ট্রাফিক আইনে জরিমানায় ব্যাপক রদ-বদল

traffic

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের দিন নিয়মভঙ্গকারীদের জরিমানা বরাদ্দ হল। এখন থেকে চালু হল কলকাতা-সহ এ রাজ্যে নতুন নিয়মে অতিরিক্ত টাকা জরিমানা। এক্ষেত্রে বলা হয়েছে ট্রাফিক আইন ভঙ্গ করলে মোটা টাকা জরিমানা দিতে হবে। শহর থেকে রাজ্য জুড়ে এই নিয়ম বলবৎ হয়েছে। ট্রাফিক আইন না মানলে রাজ্যে চালু হল নতুন করে মোটা অঙ্কের জরিমানা।

নয়া নিয়মে আগের জরিমানার সঙ্গে বর্তমানের জরিমানার বিস্তর তফাৎ রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী জানানো হয়েছে, বাইক আরোহী হেলমেটহীন অবস্থায় থাকলে আগে জরিমানা বরাদ্দ ছিল ১০০ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ১০০০ টাকা। বাইকের পিছনে বসা আরোহীর ক্ষেত্রেও একই জরিমানা বরাদ্দ করা হয়েছে।

এছাড়া সিট বেল্ট না পড়লে পূর্বে জরিমানা ছিল ১০০ টাকা। এখন সেই জরিমানা বেড়ে হয়েছে ৫০০ টাকা। বেপরোয়াভাবে গাড়ি চালানোর ক্ষেত্রে পূর্বে জরিমানা ছিল ১০০০ টাকা। এখন তা বেড়ে হল ৫০০০ টাকা। অন্যদিকে লাইসেন্স হয়নি এরকম গাড়ি নিয়ে রাস্তায় বের হলে পূর্বে জরিমানা ছিল ৫০০ টাকা। এখন তা বাড়িয়ে করা হয়েছে ৫০০০ টাকা।

এ বিষয়ে আরও জানানো হয়েছে, গাড়ির উপযুক্ত নথি না থাকলে সেক্ষেত্রে জরিমানা ছিল ৪০০ টাকা। এখন তা বাড়িয়ে করা হয়েছে ২০০০ টাকা। এছাড়া গাড়ির ভ্যালিড পারমিট না থাকলে পূর্বে জরিমানা ছিল ৫০০০ টাকা। এখন তা বেড়ে হয়েছে ১০০০০ হাজার টাকা। রেসিং বাইক ও গাড়ির গতি নিয়ন্ত্রণে বিধি-নিষেধ হয়েছে।

এক্ষেত্রে লাগাম টানতে নতুন জরিমানা ধার্য হয়েছে ৫০০০ টাকা। আবার কোনও ৪ চাকার ৬ আসন বিশিষ্ট গাড়িকে আয়তনে বাড়িয়ে ১২ আসনের বানালে বা ছোট গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন করার প্রচেষ্টা থাকলে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হওয়ার সম্ভাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *