বিপুল জয়ের পর সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি ও আসানসোল পুরনিগমে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে তৃণমূল। রীতিমতো ঢাক-ঢোল নিয়ে আনন্দ করতে শুরু করেছেন তৃণমূল কর্মী- সমর্থকরা। চার পুরনিগমে বড় জয় ৷ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের জয়ের পর নেতা ও কর্মীদের বিনয়ী হওয়ার বার্তা দিয়েছেন ৷
পাশাপাশি আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৭টি পুরসভার যে নির্বাচন অনুষ্ঠিত হবে তাতেও সতর্ক থাকার বার্তা দিলেন। জয়ের পর তাঁর মন্তব্য, “মানুষের রায় আমরা মাথা পেতে নেব ৷” বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি ও আসানসোল পুরনিগমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখলের পথে তৃণমূল ৷ জয়ের খবর আসতেই সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
( ছবি:সংগৃহীত)

