শিলিগুড়িতেও দাপট তৃণমূলের

siliguri and election

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শিলিগুড়িতেও তৃণমূল ঝড় অব্যাহত। একটি করে আসনে জয়ী হল বাম- কংগ্রেস। শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের মধ্যে ভোট গণনা শুরু হতেই ৯টি ওয়ার্ড দখল করে নেয় শাসক দল ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত শিলিগুড়ির ২, ১৭, ২০, ২৩, ৩৩ এবং ৪৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল ৷ ১ নম্বর ওয়ার্ডে জয়ী হল সিপিএম ৷ ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেসের সুজয় ঘটক ৷ শিলিগুড়িতে পরাজিত বিজেপি বিধায়ক শংকর ঘোষও।

অন্যদিকে শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব ৷ ২ নম্বর ওয়ার্ডে জয়ী হলেন তৃণমূলের গার্গী চট্টোপাধ্যায়। ২০ নম্বর ওয়ার্ডে জয়ী হলেন অভয়া বসু,২৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন লক্ষ্মী পাল ও ৪৭ নম্বর ওয়ার্ডে জয় পেলেন অমর আনন্দ দাস ৷ এই ওয়ার্ডটি সিপিএমের হাতছাড়া হল। ১ নম্বর ওয়ার্ডটি বিজেপি-র হাত থেকে ছিনিয়ে নিল সিপিএম ৷

উল্লেখ করা যায়,বিধানসভা ভোটের ফলের নিরিখে শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩৬টিতেই এগিয়ে ছিল বিজেপি ৷ তৃণমূল মাত্র ১০টি ওয়ার্ডে এগিয়ে ছিল ৷ মাত্র একটি ওয়ার্ডে এগিয়ে ছিল বাম শিবির। শিলিগুড়িতে কার্যত পিছিয়ে পড়ল বিজেপি। ভোটের ফল প্রকাশের পর আলাদা করে শিলিগুড়়ির কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায়। অন্যদিকে ভোটে পরাজয়ের পর শংকর ঘোষের প্রতিক্রিয়া, “আমরা এই পরাজয়ের বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমরা পর্যালোচনা করে দেখব।” (ছবি:সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *