বিশ্ব ফুটবলে ইতিহাস মরক্কোর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:আবার অঘটন দোহায়। বিশ্ব ফুটবলে ইতিহাস গড়ল মরক্কো। ট্রাইব্রেকারে স্পেনকে রুখে দিলেন মরক্কোর বোনো। ট্রাইব্রেকারে মরক্কো জয়ী হল ৩-০ গোলে। এই ম্যাচের ফলাফল: স্পেন-০ (০) : মরক্কো ০ (৩) । নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকে। শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে জয়ী হয়। স্পেনকে হারিয়ে বিশ্বকাপে প্রথমবার শেষ আটে মরক্কো। মরুদেশে শেষ আটে পৌঁছে গেল একমাত্র আফ্রিকার দেশ। (ছবি: সংগৃহীত)

