মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা: এই শিক্ষাবর্ষ থেকেই সেমিস্টার পদ্ধতিতে হবে উচ্চমাধ্যমিক!
স্কুল পরীক্ষার প্রশ্ন নিয়ে পদক্ষেপ রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের। পরীক্ষায় আর কোনও “বিতর্কিত” প্রশ্ন রাখা যাবে না । স্কুলের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থেকে বিরত থাকার নির্দেশ । উল্লেখ করা যায়, রাজ্য জুড়ে মধ্যশিক্ষা পর্ষদ স্কুলগুলোকে এমনই নির্দেশিকা দিয়েছে। এ বিষয়ে উল্লেখ করা হয়েছে,সিলেবাস অনুযায়ী বইতে থাকা বিষয়ের মধ্যেই ক্লাস পরীক্ষায় প্রশ্ন করতে হবে। এমনকী পঞ্চম থেকে দশম শ্রেণির স্কুলের ক্ষেত্রেও পরীক্ষায় এই নিয়ম থাকছে। পর্ষদের এই নির্দেশিকা মানা না হলে দায় নিতে হবে স্কুল ও প্রধান শিক্ষকদের।
পাশাপাশি উচ্চ মাধ্যমিক নিয়েও নির্দেশিকা থাকছে। এক্ষেত্রে বদল হচ্ছে পরীক্ষা পদ্ধতিও। এবার থেকে বার্ষিক নয়, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও শুরু হবে সেমিস্টার। একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের এই পদ্ধতিতেই দিতে হবে পরীক্ষা। এ বিষয়ে উল্লেখ করা হয়েছে, বিষয়টি নিয়ে নানা স্তরে আলোচনা চলার পর শেষ পর্যন্ত উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ায় অনুমোদন দেওয়া হয়েছে । ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই পড়ুয়াদের এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। উচ্চ মাধ্যমিকে বছরে ২টি করে পরীক্ষা নিতে হবে।

