শুটিং থেকে ফিরে আবাসনের নিচেই অজ্ঞান হয়ে যান রণজয়! তড়িঘড়ি ভর্তি করানো হয় হসপিটালে

রণজয় বিষ্ণু অসুস্থ! মঙ্গলবার শুটিংয়ে গিয়ে অসুস্থ বোধ করেন অভিনেতা। রক্তচাপ অনেকটা কমে যায়। শুটিং শেষে বাড়ি ফিরে মাথা ঘুরে প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েন।

আবাসনের বাসিন্দারা তাকে হাসপাতালে ভর্তি করেন। এক রাত হাসপাতালে কাটানোর পর বুধবার বাড়ি ফিরেছেন তিনি।
রণজয়ের কথায়, “গত কয়েক দিন ধরে অসম্ভব মানসিক চাপ যাচ্ছে। সেটার কারণেই হয়েছে।”

চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, প্রচুর বিশ্রামের প্রয়োজন রণজয়ের। তবে ছুটি নিতে নারাজ তিনি। রণজয় বলেন, “আমি এক জন দায়িত্ববান অভিনেতা। তবে চিকিৎসককে কথা দিয়েছি, চেষ্টা করব বিশ্রাম নেওয়ার। আজ শুটিংয়ে যাচ্ছি। একটা সিন করেই বাড়ি চলে আসবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *