মনের খাঁচা বাইরে নয়,ভেতরেই
প্রতিদিন অতিরিক্ত টেনশন নিচ্ছেন, জানেন কি এটা এক ধরণের নীরব ঘাতক। আপনাকে দুর্বল করে তুলবে, মানসিক শান্তি বিঘ্নিত করবে, নষ্ট করে দেবে আপনার শরীর। ধীরে ধীরে ভেঙে যাবে মন। টেনশনের কাছে পরাজিত হলেই আপনার মনের ভেতরের ইচ্ছা শক্তিটাই ধ্বংস হয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন, চিন্তা করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাস্তব ক্ষেত্রে দেখা যায়, দুশ্চিন্তা শুধু আপনার মিষ্টি সুখের হাসিটাই কেড়ে নেয়। জেনে রাখুন, অতিরিক্ত টেনশন অজান্তেই অন্ধকারে ঠেলে দিতে পারে। মনের খাঁচা বাইরে নয়,এটা আপনার ভেতরেই থাকে। সেই চাবিটা রয়েছে একমাত্র আপনার হাতেই।
দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে কি করবেন ভাবছেন? সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দিতে হবে। ভবিষ্যৎ বা জীবনের সব ধরণের পরিস্থিতি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। যেগুলো আপনার হাতে নেই,সেগুলো মেনে নিয়ে চলুন। দেখবেন, অর্ধেক দুশ্চিন্তা জীবন থেকে চলে গিয়েছে। যেগুলো আপনার হাতে নেই, সেগুলো মুক্ত মনে মেনে নিন। দেখবেন, অর্ধেক দুশ্চিন্তাই উধাও হয়ে গিয়েছে জীবন থেকে।

