মাধ্যমিকের ফল প্রকাশ ৩ জুন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী ৩ জুন মাধ্যমিকের ফল প্রকাশের কথা জানানো হয়েছে। ওই দিন সকাল ১০টা থেকে ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা । পাশাপাশি পর্ষদের ওয়েবসাইটে জানা যাবে ফল। wbresults.nic.in এবং wbbse.wb.gov.in এই ওয়েবসাইট-এ নিজ রেজাল্ট জানতে পারবেন। এছাড়া মোবাইল অ্যাপ এবং এসএমএস-র মাধ্যমেও ফলাফল জানা যাবে বলে জানানো হয়েছে ৷ উল্লেখ করা যায় , করোনা মহামারী জনিত পরিস্থিতিতে দীর্ঘ ২ বছর পর ২০২২ সালে অফলাইন পরীক্ষা দিয়েছেন মাধ্যমিক পড়ুয়ারা । এবার প্রায় ১১ লক্ষ ২৭ হাজার ছাত্র-ছাত্রী মাধ্যমিকে বসেছিলেন। পর্ষদ সূত্রে বলা হয়েছে,জেলার বিভিন্ন অফিস থেকে স্কুলগুলো মার্কশিট সংগ্রহ করতে পারবেন।

