madhyamik result

আগামীকাল মাধ্যমিকের ফল প্রকাশ

আগামীকাল মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, সকাল ৯টায় ফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বিভিন্ন ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পাশাপাশি সকাল ১০টার পর থেকে স্কুল থেকে মার্কশীটসংগ্রহ করতে পারবে। ফল জানার জন্য পর্ষদ বিভিন্ন ওয়েবসাইট জানিয়েছে (www.wbbse.wb.gov.in, wbresults.nic.in) পাশাপাশি প্লে স্টোর থেকে অ্যাপ (Madhyamik Results 2024,fastresult…

Read More
mp and hs result

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট

চলতি বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের কথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মধ্য শিক্ষা পর্ষদ আগামী ২ মে মাধ্যমিকের ফল প্রকাশ করবে। পাশাপাশি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আগামী ৮ মে এবারের ফল প্রকাশ করবে বলে জানিয়েছে। উল্লেখ করা যায়, এ বছর ২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১২ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিক পরীক্ষা…

Read More
joint result 2023

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ

চলতি বছরের ২০২৩ সালের ইঞ্জিনিয়ারিংয়ের ফলপ্রকাশ। এই পরীক্ষায় প্রথম স্থান পেয়েছেন মহম্মদ সাহিল আখতার। রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের ছাত্র। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে জানানো হয়েছে,২৬ দিনের মাথায় এই ফল প্রকাশিত হল। প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন কলকাতার একই স্কুলের পড়ুয়া। দ্বিতীয় হয়েছেন সোহম দাস। জয়েন্টের মেধা তালিকায় রাজ্য বোর্ডের পড়ুয়ারা পিছিয়ে । উল্লেখ্য,প্রথম দশের মধ্যে ৩ জন রাজ্য বোর্ডের পড়ুয়া। বাকি ৬ জন সিবিএসসি ও একজন আইসিএসসি বোর্ডের পড়ুয়া।

Read More
hs result in bengal

উচ্চ মাধ্যমিকেও জেলার জয়জয়কার

প্রকাশিত হল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ৷ পাশের হার ৮৯.২৫ শতাংশ । উচ্চ মাধ্যমিকেও জেলার জয়জয়কার। পিছিয়ে কলকাতা। মাধ্যমিকের মতো শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা। সম্ভাব্য প্রথম হয়েছেন শুভ্রাংশু সরদার। নরেন্দ্রপুর থেকে ৯৯.২ শতাংশ পেয়ে তাঁর এই সাফল্য । প্রাপ্ত নম্বর ৪৯৬ ৷ উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় দ্বিতীয় হয়েছেন দু-জন। বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয় থেকে সুষমা খান ও উত্তর দিনাজপুর জেলা থেকে আবু সামা। দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৯৫।প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন ৮৭ জন ৷ যার মধ্যে হুগলি জেলা থেকে ১৮ জন রয়েছেন। পাশাপাশি ১১ টি জেলায় পাশের হার ৯০ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলা পাশের হারে শীর্ষে রয়েছে ৷ পাশের হারে কলকাতা ১০ নম্বর স্থানে ৷ এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৮৫২৪৪৪ জন। মোট পরীক্ষা দিয়েছেন ৮২৪৮৯১জন। পাশ করেছেন ৭৩৭৮০৭ জন ৷

Read More
madhyamik result 2023

মাধ্যমিকের ফল প্রকাশের একঝলক

আজ মাধ্যমিক ২০২৩ সালের ফল বের হল। এবার ৭৫ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ পেল । গত ৪ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয় । সকাল ১০টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, বেলা ১২টা থেকে ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। কলকাতা এই প্রথম মেধা তালিকার বাইরে রয়েছে। এবার সেরা দশে মোট ১১৮ জন পড়ুয়া রয়েছেন । এবার প্রথম হয়েছেন ১ জন ছাত্রী । দেবদত্তা মাঝি সম্ভাব্য পূর্ব বর্ধমান থেকে ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। দ্বিতীয় স্থান পেয়েছেন ২ জন। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র শুভম পাল,তাঁর প্রাপ্ত নম্বর ৬৯১। ৯৮.৭১ শতাংশ নম্বর পেয়েছেন । মালদহের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া রিফাত হাসান সরকার দ্বিতীয় হয়েছেন । তাঁরও প্রাপ্ত নম্বর ৬৯১। একজন ছাত্রীর এ বছর মাধ্যমিকে উল্লেখযোগ্য সাফল্য। কাটোয়া দুর্গাদাস পূর্ব বর্ধমানের বাসিন্দা দেবদত্তা মাজি মাধ্যমিকে এবছর প্রথম স্থান পেলেন । তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭। ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছেন এই পড়ুয়া।

Read More
madhyamik result 2023

মাধ্যমিকের ফল প্রকাশের একঝলক

আজ মাধ্যমিক ২০২৩ সালের ফল বের হল। এবার ৭৫ দিনের মাথায় মাধ্যমিকের ফল
প্রকাশ পেল । গত ৪ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয় । সকাল ১০টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, বেলা ১২টা থেকে ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। কলকাতা এই প্রথম মেধা তালিকার বাইরে রয়েছে। এবার সেরা দশে মোট ১১৮ জন পড়ুয়া রয়েছেন । এবার প্রথম হয়েছেন ১ জন ছাত্রী । দেবদত্তা মাঝি সম্ভাব্য পূর্ব বর্ধমান থেকে ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। দ্বিতীয় স্থান পেয়েছেন ২ জন। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র শুভম পাল,তাঁর প্রাপ্ত নম্বর ৬৯১। ৯৮.৭১ শতাংশ নম্বর পেয়েছেন । মালদহের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া রিফাত হাসান সরকার দ্বিতীয় হয়েছেন । তাঁরও প্রাপ্ত নম্বর ৬৯১। একজন ছাত্রীর এ বছর মাধ্যমিকে উল্লেখযোগ্য সাফল্য। কাটোয়া দুর্গাদাস পূর্ব বর্ধমানের বাসিন্দা দেবদত্তা মাজি মাধ্যমিকে এবছর প্রথম স্থান পেলেন । তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭। ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছেন এই পড়ুয়া।

Read More
mp and hs

মাধ্যমিকের ফল ১৯ মে : উচ্চমাধ্যমিক ফল মে-র শেষেই !

মাধ্যমিক ২০২৩ সালের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, “আগামী ১৯ মে শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। সকাল ১০ টায় ফল প্রকাশিত হবে। বেলা ১২টার পর থেকেই ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।” এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৪ লক্ষ। ইতিমধ্যেই প্রায় ১০০ শতাংশ উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়েছে পর্ষদের কাছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর,জুন মাসের প্রথম সপ্তাহ নয়, সম্ভাব্য মে মাসেই প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। মে মাসের শেষ সপ্তাহ নাগাদ সম্ভাব্য ফল প্রকাশিত হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে ।

Read More
result and election

উত্তর-পূর্বের তিন রাজ্যে ভোটের একঝলক

উত্তর-পূর্বের তিন রাজ্যে বিধানসভার নির্বাচন ঘিরে টান টান উত্তেজনা ৷ মূল আকর্ষণের কেন্দ্রে রয়েছে ত্রিপুরার নির্বাচন ৷ সেখানে ত্রিমুখী লড়াই জমজমাট। তিপ্রামোথাও ভালো ফলাফলের দিকে ৷ অন্যদিকে মেঘালয় ও নাগাল্যান্ডের নির্বাচনের ফলাফল ঘিরে উন্মাদনা ৷

Read More
election result

একনজর ত্রিপুরা সহ ৩ রাজ্যের প্রাথমিক ফল

ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের একনজর। বিজেপি এগিয়ে ২৯টি আসনে। বাম ও কংগ্রেস জোট ১৮টি আসনে এগিয়ে। অন্যদিকে ত্রিপামোথা ১১টি আসনে আপাতত এগিয়ে। তৃণমূল ১টি আসনে এগিয়ে ছিল।মেঘালয় রাজ্যের ফলাফল: এনপিপি এই মুহূর্তে ২৬টি আসনে এগিয়ে। তৃণমূল ৭টি আসনে এগিয়ে। কংগ্রেস ৪ টি আসনে এগিয়ে। বিজেপি ৪টি আসনে এগিয়ে রয়েছে।

Read More
icse 10 th class result

আইসিএসই দশম শ্রেণির ফল প্রকাশ

এবছর আইসিএসই দশম শ্রেণির ফল প্রকাশ ৷ আইসিএসই-তে রাজ্যের ৪১৫ টি স্কুলের মোট ৪০৭৩৬ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিল ৷ পাশ করেছেন ৪০৭২৬ জন। পাশের হার ৯৯.৯৮শতাংশ ৷ ৫০০ নম্বরের মধ্যে ৪৯৮ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থান ও দেশের মধ্যে দ্বিতীয় স্থানে আসানসোলের অভয় কুমার সিংহানিয়া । প্রাপ্ত নম্বর ৪৯৮ তালিকায় রয়েছে আরও ৮জন ৷

Read More