জেলায় ঝড়ে তার ছিঁড়ে ব্যাহত বিদ্যুৎ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান ও নদিয়া জেলায় বিপর্যস্ত বিদ্যুৎ। সূত্রের খবর, বিভিন্ন জায়গায় লাইনে গাছ পড়ে যাওয়ায় তার ছিঁড়ে বন্ধ হয় বিদ্যুৎ। কোথাও পড়েছে গাছ। কোথাও ছিঁড়েছে তার। ঝড়ে রাজ্য বিদ্যুৎ বন্টন এলাকায় বিদ্যুতের খুঁটিও পড়ে গিয়েছে বলে খবর। বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে। জানা গিয়েছে, সবচেয়ে বেশি গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জোকা-বিড়লাপুরের ৩৩ কেভির লাইন। বজবজ ও নোদাখালি-সহ বিস্তীর্ণ অঞ্চলে দীর্ঘক্ষণ আলো ছিল না। আবার জোকার একটি এলাকায় বেশ কয়েকটি গাছ পড়ে যাওয়ায় লাইন সারাতে সমস্যায় পড়েছেন বিদ্যুৎকর্মীরা।

