রাজা রামমোহন রায়ের প্রয়াণ দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:আজকের দিনে রাজা রামমোহন রায়ের প্রয়াণ হয়েছিল। ১৮৩৩ সালের ২৭ সেপ্টেম্বর তাঁর প্রয়াণ হয়। তাঁকে “নব্য ভারতের চিত্তদূত” বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সহমরণ প্রথা নিষিদ্ধ সহ একাধিক সামাজিক কাজে তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল। ১৮২৯ সালের ৪ ডিসেম্বর সতীদাহ বন্ধের আইন পাশ হয়েছিল। তাঁর চিন্তা-চেতনা আজও আমরা স্মরণে রাখি। ইংল্যান্ডের ব্রিস্টলে এই প্রখ্যাত সমাজ-সেবকের প্রয়াণ হয়। তাঁর প্রয়াণ দিবসে স্মরণ ও শ্রদ্ধা।

