weather and 27 septemberBreaking News Others 

আবহাওয়ার খবর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশের কয়েকটি রাজ্যে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে ৷ মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, ২৭সেপ্টেম্বর থেকে ৩০সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি হবে। অন্ধ্রপ্রদেশ,তামিলনাড়ু ও পুদুচেরি সহ কয়েকটি রাজ্যে বজ্র বিদ্যুত সহ বৃষ্টি হবে ৷ অসম, মেঘালয়েও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এছাড়া আন্দামান দ্বীপ এলাকা সমূহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
মৌসম ভবন সূত্রে আরও বলা হয়েছে, উত্তর পশ্চিম ভারতের কিছু এলাকা এবং মধ্য ভারতের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করবে ৷ সেক্ষেত্রে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা সহ বেশ কিছু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে ৷ কলকাতা ও তৎসংলগ্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
(ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment