রাজ্যে পুরভোটে ঘাসফুলের ব্যাপক জয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নিরাপত্তা বেষ্টনীতে চলছে ১০৮টি পুরসভার ভোট গণনা ৷ পুরভোটে সবুজ ঝড়। প্রায় সব পুরসভাতেই জয়ী তৃণমূল। শেষ খবর পাওয়া পর্যন্ত বিরোধীশূন্য হালিশহর পুরসভা ৷ হালিশহরে নির্বাচনী ফলাফল ২৩-০। জয়ী তৃণমূল ৷ মধ্যমগ্রাম পুরসভাও তৃণমূলের দখলে গিয়েছে ৷ মধ্যমগ্রাম পুরসভায় ২৪ ওয়ার্ডে জয়ী তৃণমূল ৷ ২৮টির মধ্যে ২৪টি ওয়ার্ড তৃণমূলের ৷ মধ্যমগ্রামে ৪ ওয়ার্ডে জয়ী হয়েছে বামশিবির। কাঁচরাপাড়া পুরসভা দখলে গেল ঘাসফুলের। ২৪-০ফলাফলে জয় তৃণমূলের।
সব মিলিয়ে অধিকাংশ পুরসভাতেই জয়ী হয়েছে তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওয়ার্ডেও হার বিজেপির। জয়ী হয়েছেন অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গড়েও বিজেপির হার। বালুরঘাটে ২৫টির মধ্যে ১৬ ওয়ার্ডে জয় তৃণমূলের । পুরসভা দখল করেছে তৃণমূল। অর্জুন সিংয়ের গড়েও গেরুয়া বিপর্যয় । ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩০টিতে জয়ী তৃণমূল। ভাটপাড়া পুরসভার দখল নিয়েছে তৃণমূল।
অন্যদিকে অধীর চৌধুরীর গড়েও ঘাসফুল ঝড় দেখা গিয়েছে। প্রথমবার বহরমপুর দখল করল তৃণমূল। ২৮টির মধ্যে ২২টিতে জয় তৃণমূলের । কংগ্রেসের দখলে ৬টি ওয়ার্ড। কংগ্রেসকে পরাজিত করে প্রথমবার তৃণমূলের দখলে গেল জয়নগর- মজিলপুর পুরসভা । ১৬টির মধ্যে ১৪টি ওয়ার্ডে জয় তৃণমূলের । কংগ্রেসের দখলে ১টি ওয়ার্ড। বিরোধীশূন্য হয়েছে কাঁচরাপাড়া, হালিশহর, ঘাটাল, বারাকপুর ও নৈহাটি পুরসভা। (ছবি: সংগৃহীত)

