পরিষ্কার আকাশ

river

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বেড়ে যাবে দিনের তাপমাত্রা৷ রাতের তাপমাত্রা একই রকম থাকবে বলে জানানো হয়েছে৷ বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আবহাওয়া দফতর সূত্রের খবর, দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় পরিষ্কার আকাশ থাকবে। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির পূর্বাভাস। তামিলনাড়ু ও পন্ডিচেরিতে বৃষ্টির কথা বলা হয়েছে। (ছবি: সংগৃহীত )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *