weather and winter 6Others 

শীতের প্রভাব কম-বৃষ্টির সতর্কতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল। ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ স্বাভাবিকের থেকে তা ৩ ডিগ্রি বেশি। ভোরে বা সকালে কুয়াশাযুক্ত থাকবে আকাশ। দিনভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা । রাতের তাপমাত্রা বেড়ে গেলে শীতের প্রভাব অনেকটাই কমবে বলে জানানো হয়েছে । রাজ্যজুড়েই বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছে।

শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয় । কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া সহ পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সতর্কতা থাকছে। বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু এলাকা সমূহে তুষারপাতের প্রবল সম্ভাবনা। শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।

Related posts

Leave a Comment