কলকাতার কাছে সোনারপুরে আর্সেনিকের প্রভাব নিয়ে উদ্বেগ

arsenic water

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আর্সেনিকের প্রকোপ বাড়ছে, সমীক্ষা রিপোর্টে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। পশ্চিমবঙ্গের ১৪টি জেলায় আর্সেনিক প্রবণতা রয়েছে এমনই ইঙ্গিত মিলেছে। কলকাতার কাছেই আর্সেনিকের বাড়-বাড়ন্ত নিয়ে উদ্বেগ। রাজপুর সোনারপুর পুরসভায় ভূগর্ভস্থ জলের নমুনা পরীক্ষা করে এই তথ্য সামনে এসেছে। ওই পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের জলে আর্সেনিকের খোঁজ পাওয়া যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা বিভাগের সমীক্ষায় এমনই উদ্বেগের চিত্র।

এক্ষেত্রে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আর্সেনিকের বিপদ কলকাতার অতি নিকটে সোনারপুর পুরসভাতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজের গবেষণায় এমনই তথ্য ধরা পড়েছে বলে খবর। উল্লেখ করা যায়, রাজপুর-সোনারপুর পুরসভার ৩৫টি ওয়ার্ডের ভূগর্ভস্থ জল পরীক্ষা করে দেখা গিয়েছে, কয়েকটি ওয়ার্ডের পানীয় জলে মাত্রাতিরিক্ত আর্সেনিকের সন্ধান পাওয়া গিয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, রাজপুর সোনারপুর পুরসভার একটা বড় অংশ কেএমডিএর অধীনে। এক্ষেত্রে সমীক্ষা করে দেখা গিয়েছে, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে আর্সেনিকের হদিশ মিলেছে। অন্যদিকে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, জলে আর্সেনিক প্রবণতা থাকলে ত্বকের বিভিন্ন রোগ হতে পারে। এমনকি হতে পারে ক্যানসারের মতো ভয়াবহ রোগও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *