শীত মরশুমে ইটভাটায় ব্যস্ততা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শীতের মরশুমে আবারও শুরু ইট তৈরির তৎপরতা। ইটভাটায় চলছে জোরকদমে তারই প্রস্তুতি। এখানকার কাজ নিয়ে শ্রমিকদের নানা অভিযোগ থাকে। রুটি-রুজির তাগিদে বহু মানুষ এই কাজকে পেশা হিসাবে গ্রহণ করেছে। মহিলা শ্রমিকদের প্রাধান্য দেখা যায় বিভিন্ন ইট-ভাটাগুলিতে। এখানে বিপন্ন হতে দেখা যায় শৈশবকে। শিশু-কিশোররা আর্থিক অনটনের শিকার হয়ে পড়াশুনা ছেড়ে এই পেশায় নেমে পড়ে বলে অভিযোগ সামনে আসে । প্রশাসনিক মহলে বিধি-নিষেধ থাকলেও সেই নিয়ম অনেক ভাটায় মেনে চলা হয় না। (ছবি:সংগৃহীত)
আপনার নিজস্ব মতামত প্রত্যাশা করি।

