শুরু অমরনাথ যাত্রা : নিরাপত্তায় সেনা চৌকি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। সূত্রের খবর,তীর্থযাত্রীদের প্রথম দলটি জম্মু থেকে যাত্রা শুরু করেছেন পহেলগামের লক্ষ্য নিয়ে। সেখান থেকে শুরু হবে যাত্রা। সেখানে সেনাবাহিনীর তৎপরতা চূড়ান্ত পর্যায়ে বলে জানা গিয়েছে। উল্লেখ করা যায়,করোনা আবহের কারণে ২ বছর বন্ধ থাকার পর এ বছর ভক্ত ও দর্শনার্থীদের সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে। সূত্রের আরও খবর, ৪৩ দিন ধরে অমরনাথ তীর্থযাত্রা চলবে বলে জানানো হয়েছে। পাশাপাশি যাত্রাপথের নিরাপত্তার জন্য বসানো হয়েছে অস্থায়ী সেনা চৌকি।(ছবি: সংগৃহীত)

