সাড়ম্বরে সরস্বতী পুজো
সরস্বতী পুজো : এ বছর সাড়ম্বরে পালিত হতে চলেছে।
স্কুল -কলেজ সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠানে এই আয়োজন হচ্ছে।
ক্লাব-প্রতিষ্ঠানগুলিও বিদ্যাদেবীর আরাধনায় মেতে উঠবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বাসগৃহে সরস্বতী বন্দনা চলেছে। পশ্চিমবঙ্গ সহ আসাম-ত্রিপুরাতেও সরস্বতী পুজো ঘিরে উন্মাদনা।
সরস্বতী বীজ মন্ত্র: ওঁ এইম সরস্বত্যৈ নমঃ
প্রণাম ও স্তুতি: সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
পুষ্পাঞ্জলি মন্ত্র :
“ওঁ সরস্বত্যৈ নমা নিত্যং ভদ্রকাল্যৈ নমা নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব চ। এষ সচন্দন পুষ্পবিল্বপত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ” (চন্দন, ফুল ও বিল্বপত্র অর্পণের সময়)।
“ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে”।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এ বছর সরস্বতী পুজোর সময়-সূচি একনজর দেখে নেওয়া যাক।
পঞ্চমী তিথি আরম্ভ : ইংরেজি– ২২ জানুয়ারি, বৃহস্পতিবার।
বাংলা– ৮ মাঘ, বৃহস্পতিবার।
সময়– রাত ২টো ৩০ মিনিট।
পঞ্চমী তিথি সমাপ্ত : ইংরেজি– ২৩ জানুয়ারি, শুক্রবার ।
বাংলা– ৯ মাঘ, শুক্রবার।
সময়– রাত ১টা ৪৭ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে এবার সরস্বতী পুজোর নির্ঘন্ট
পঞ্চমী তিথি আরম্ভ : ইংরেজি– ২২ জানুয়ারি, বৃহস্পতিবার।
বাংলা– ৮ মাঘ, বৃহস্পতিবার।
সময়– রাত ১টা ৩৭ মিনিট ৪০ সেকেন্ড ।
পঞ্চমী তিথি সমাপ্ত : ইংরেজি– ২৩ জানুয়ারি, শুক্রবার ।
বাংলা– ৯ মাঘ, শুক্রবার।
সময়– রাত ১২টা ২৭ মিনিট ২৮ সেকেন্ড।
বিদ্যাদেবীর আরাধনা হোক জ্ঞান-শিক্ষা ও ভক্তির।

