সিদ্ধিদাতা গণেশ আরাধনায় সুখ-সমৃদ্ধি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গণেশ চতুর্থী। সিদ্ধিদাতা গণেশের বিশেষ পুজো। এই পুজোর বেশ কিছু নিয়ম রয়েছে ৷ সেই নিয়মগুলি মেনে চললেই সুখ-সমৃদ্ধি ভরে উঠবে সংসার জীবনে। বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ ও হিন্দু পুরাণ মতে বলা হয়েছে, সিদ্ধিদাতা গণেশ পুজো করলে শুভ ফল লাভ করা যায়। কোনও বিশেষ কাজে যাওয়ার পূর্বে গণেশের আশীর্বাদ নিয়ে গেলে সেই কাজ সফল হয়। বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, সিদ্ধিদাতা গণেশের আরাধনার ক্ষেত্রে বিশেষ কিছু প্রয়োজন হয় না ৷ তবে গণেশের মূর্তি বাড়িতে রাখতে গেলে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে।
বাড়িতে গণেশের মূর্তি রাখার ক্ষেত্রে উত্তর পূর্বের কোণা সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাস্তুশাস্ত্রবিদরা ৷ সিদ্ধিদাতা গণেশের মূর্তি রাখলে বিশেষ কৃপা লাভ হতে পারে ৷ এক্ষেত্রে সব ধরনের বাস্তুদোষ দূর হতে পারে ৷ এমনকী বাড়ির প্রধান দরজায় গণেশের মূর্তি রাখা হলে একটি বাড়তি শক্তি পাওয়া যায় ,এমনটাই মনে করেন বাস্তুশাস্ত্রবিদরা। সমস্ত রকম নেতিবাচক শক্তি সহজেই দূর হবে বলে তাঁদের ধারণা ৷ বাস্তু ঘরের দক্ষিণ দিকে মুখ করে গণেশের মূর্তি রাখা উচিৎ নয় বলেও জানানো হয়েছে ৷ (ছবি: সংগৃহীত)

